
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সন্ধ্যা ট্যুর ২০২৬
২৬ মার্চ, ২০২৬
আলহামদুলিল্লাহ!
২৫ মার্চ ২০২৬ রোজ বুধবার আমাদের তাৎক্ষণিক আয়োজনে এত পরিমান উপস্থিতি আমাদেরকে অবাক করেছে। গতকালকের এ ব্যতিক্রম অনুষ্ঠানটি আমাদের যুব সমাজকে গোদাগাড়ী এলাকায় দাওয়াতি কাজকে বেগবান করতে সকলে ব্যাপক উৎসাহিত হয়েছে। আলহামদুলিল্লাহ।
নৌকা ভ্রমণ ও বিনোদন শেষে আমাদের শেষ কথার অংশ হিসেবে মৌলিক কথাগুলো এখানে বলার চেষ্টা করেছি। সকলের দাবি আগামী দিনে দিনব্যাপি বড় অনুষ্ঠান আয়োজন করার। আমরা যারা দল মতের উর্দ্ধে এক সাথে ইসলামি চেতনা জাগ্রত করতে চাই তাহলে আমাদের সাথে অংশ গ্রহণ করুন।
যে কোন স্থানের যে কেউ দাওয়াতি কাজে অংশ নিতে ও পরামর্শ পেতে যোগাযোগ করুন আমাদেন সাথে।
.
Dr. Joynul Abadin Bin Noman
পরিচালক, গোদাগাড়ী দাওয়াহ যুব সমাজ কমিউনিটি। মুহাদ্দিস, মাদরাসা ইশাআতুল ইসলাম আস-সালাফিয়্যাহ, রাজশাহী।
এ ব্যাপারে শাইখের পোস্টটি ছিল নিম্নরূপ:
আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ।
প্রিয় গোদাগাড়ী ও তার আশেপাশের দ্বীনি ভাইগণ। আপনাকে জানাই ঈদুল ফিতরের শুভেচ্ছা
تقبل الله منا و منكم صالح الأعمال.
গতবছরের ন্যায় এ বছরেও আমরা একটি *সন্ধ্যা ট্যুর* পদ্মা নদী নৌকা ভ্রমণ এর আয়োজন করেছি। তাই আপনার অংশ গ্রহণ কামনা করছি।
• এ ট্যুরে আমরা দ্বীনি ভাইয়েরা আল্লাহর নিদর্শন সূর্য অস্ত যাওয়ার সুন্দর দৃশ্য অবলোকন করব ইনশাআল্লাহ।
• এ সফরে আমরা পরস্পরের মধ্যে দ্বীনি বিষয়ে আলোচনা ও আনন্দ ভাগাভাগি করব ইনশাআল্লাহ।
• এ সফরে আমরা বিভিন্ন ইসলামিক কুইজ ও পুরস্কার আয়োজন করব।
• নিজেদের মধ্যে ভ্রাতৃত্ব ও সম্পর্ক আরো বৃদ্ধি করতে থাকবে বিভিন্ন নসীহা।
📌স্থান ও সময় : গোদাগাড়ী হাটপাড়ায় বিকাল চারটার সময় সকলে উপস্থিত থাকব ইনশাআল্লাহ।
👉আপনার অংশ গ্রহণ নিশ্চিত করতে আমাদের গোদাগাড়ী দাওয়াহ যুব সমাজ কমিউনিটি গ্রুপে যুক্ত হয়ে নিজের নাম ও মোবাইল নম্বর ইনবক্স করুন +8801733027351 এ নম্বরে।
.
*আয়োজন ও তত্ত্বাবধানে*
ড. যায়নুল আবেদীন বিন নুমান মাদানী
Dr. Joynul Abadin Bin Noman Madani
পরিচালক, গোদাগাড়ী দাওয়াহ যুব সমাজ কমিউনিটি।
মন্তব্যসমূহ (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
